গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া-চন্দ্রপুর এলাকায় প্রীতি সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে সভায় আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর তুলাধুনা বাজারে স্থানীয় সর্বস্তরের মানুষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শত শত সাধারণ মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুর রহমান রাজার আহ্বানে সভাটির আয়োজন করা হয়।

সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিভিন্ন এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

সভায় মো. রাকিবুর রহমান রাজা বলেন, নাজিরপুর ইউনিয়নের রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন এবং নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। ইউনিয়নের উন্নয়নে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার কথাও জানান তিনি।

এ সভায় উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী মোল্লা, সহসভাপতি মো. জালাল হোসেন, পুরুলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোনতাজ খান, চন্দ্রপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কুদরত আলী প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল খান, পুরুলিয়া ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মমিন হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস এবং চন্দ্রপুর ওয়ার্ড যুবদলের সভাপতি ইউসুফ আলী।

এ ছাড়া এলাকার প্রবীণ ব্যক্তি, সমাজসেবক ও যুবসমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। তাঁরা ইউনিয়নের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।