রাজধানীর যানজট নিরসনে নির্মিত নতুন উড়ালসড়ক আজ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এটি নগরবাসীর যাতায়াত সহজ করবে। ভিডিওতে দেখুন উদ্বোধনী মুহূর্ত ও উড়ালসড়কের দৃশ্য।
উড়ালসড়কটি বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হবে। প্রথম ধাপে এটি ফার্মগেট পর্যন্ত চালু করা হয়েছে। এতে করে উত্তরের মানুষ খুব দ্রুত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারবেন।

