গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ ও রপ্তানির সম্ভাবনা বাড়ানোর প্রত্যয়ে নাটোরের গুরুদাসপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টিনিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, উন্নত জাতের গবাদিপশু পালন এবং খামারিদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কানিজ ফারজানা, স্বাস্থ্য কর্মকর্তা এস এম আলমাছ, ভেটেরিনারি সার্জন ডা. নাসিমা আক্তার কাজলী, কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলামসহ খামারি রাশিদুল ও আব্দুল জব্বার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা।

